
রাজধানীর সায়েদাবাদে চলন্ত বাস থেকে পড়ে নাঈম হাওলাদার (৩০) নামে বাসের হেলপার নিহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় তার সহকর্মীরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন। তিনি ইউনিক বাসের হেলপার ছিলেন।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সায়েদাবাদ জনপদ মোড়ে ঘটনাটি ঘটে।
হাসপাতালে ইউনিক বাসের সুপারভাইজার মো. জাহিদুল ইসলাম বলেন, নাঈম ইউনিক গাড়ির হেলপার ছিল। বিকেলে সায়েদাবাদ থেকে যাত্রী নিয়ে পটুয়াখালীর উদ্দেশে রওনা হই।
সায়েদাবাদ জনপদ মোড়ে এলে নাঈম বাসের দরজার পাশ থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। এরপর তাকে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত নাঈমের বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া থানার পাখিমারা গ্রামে। গ্রামের বাড়িতে থাকতেন নাঈম। তার আত্মীয়-স্বজনদের খবর দেওয়া হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা-পুলিশ তদন্ত করছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]