স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে হত্যার ঘটনায় গ্রেফতার ৩
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:৪১
স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে হত্যার ঘটনায় গ্রেফতার ৩
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মাধবদী থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জানানো হয়।


গ্রেফতারকৃতরা হলো, মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের স্বর্পনিগৈড় গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭), একই গ্রামের ছায়েদের ছেলে কাদির মিয়া (২৭) ও আকমান মিয়ার ছেলে আবু মিয়া (২৯)।


সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশিকুর রহমান জানায়, গত ৩০ জুলাই সন্ধ্যায় মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের স্বর্পনিগৈড় গ্রামে নিজ বাড়ির বারান্দায় নামাজরত অবস্থায় জাহানারা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে মোহাম্মদ ইসমাইল মিয়া বাদী হয়ে মাধবদী থানায় একটি হত্যা মামলা করেন। মামলা দায়েরের পরেই তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত হৃদয় মিয়াকে ৯ আগস্ট, কাদির মিয়াকে ৩০ আগস্ট এবং আবু মিয়াকে ১৬ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, নিহত জহুরা খাতুনের গলার সোনার চেইন চুরির উদ্দেশ্যে প্রায় ৭ থেকে ৮ মাস আগে স্থানীয় একটি মাদ্রাসায় বসে পরিকল্পনা করে তারা। ৩০ জুলাই ঘটনার দিন বিদ্যুৎ না থাকার সুযোগে পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় তারা। জহুরা খাতুন নামাজরত থাকাবস্থায় তার বাড়িতে প্রবেশ করে তার গলা থেকে চেইন খুলে নেয়ার চেষ্টাকালে বিদ্যুৎ চলে আসলে সন্ত্রাসীদের তিনি চিনে ফেললে বাধা দেওয়ার চেষ্টা করলে ধারালো অস্ত্র দিয়ে তার পিঠ ও মাথায় আঘাত করে তার গলার সোনার চেইন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।


তিনি আরো জানান, লুণ্ঠিত সোনার চেইন উদ্ধার ও এর সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত হৃদয় ও কাদিরের বিরুদ্ধে এর আগেও পৃথক মামলা রয়েছে।


এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীন এবং মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com