বাবা-মা নেই, জন্মগত প্রতিবন্ধী চার ভাই-বোনের পাশে এমপি মোশারফ
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১০
বাবা-মা নেই, জন্মগত প্রতিবন্ধী চার ভাই-বোনের পাশে এমপি মোশারফ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বাবা-মা কেউ নেই। জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী চার ভাই-বোন। নিজেদের উপার্জনের সামর্থ্যও নেই। ছোট দুটি বাড়ির একটিতে বড় ভাই থাকেন, অন্যটিতে অসহায় চার ভাই-বোনের বসবাস। অভাব-অনটনের এমন বাস্তবতায় তাদের পাশে দাঁড়িয়েছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন এমপি।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কর দক্ষিণপাড়ায় ওই পরিবারের বাড়িতে যান মোশারফ হোসেন এমপি । এ সময় তিনি প্রতিবন্ধী চার ভাই-বোনের খোঁজখবর নেন এবং তাদের হাতে চাল, ডাল, আটা, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেন।


অসহায় চার ভাই-বোন হলেন, আকবর আলী (৫১), বেবিয়া খাতুন (৪১), আদম আলী (৩৬) ও আবু মুসা (৩১)। তারা সবাই জন্মগতভাবে দৃষ্টিপ্রতিবন্ধী। তাদের বাবা মৃত লজিবর আকন্দ। প্রায় এক বছর আগে তিনি মারা যান। এর একযুগ আগে মারা যান তাদের মা।


পরিবার সূত্রে জানা যায়, মোট ছয় ভাই-বোনের মধ্যে বড় ভাই রফিকুল ইসলাম (৫৪) এবং এক বোন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন। অন্য চারজন দৃষ্টিপ্রতিবন্ধী। বাবা-মায়ের মৃত্যুর পর চার ভাই-বোনের দায়িত্ব অনেকটাই এসে পড়ে বড় ভাই রফিকুল ইসলামের ওপর। তাদের নিজেদের সামান্য কিছু কৃষিজমি রয়েছে। সেই জমিতে চাষাবাদ করে রফিকুল ইসলাম। এতে যা আয় হয় তা দিয়েই রফিকুল নিজের সংসারের পাশাপাশি চার ভাই-বোনেরও ভরণপোষণে সহযোগিতা করেন।


পরিবারের আরেক সদস্য দৃষ্টিপ্রতিবন্ধি আকবর আলী একসময় বিয়ে করেছিলেন। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। এর কিছুদিন পর স্ত্রী তাকে ছেড়ে চলে যান। বর্তমানে আকবর আলীর ছেলে অটোভ্যান চালিয়ে সংসার চালায় এবং বাবার খোঁজখবর রাখেন।


চার ভাই-বোনের থাকার জন্য রয়েছে দুটি ছোট বাড়ি। একটি বাড়িতে বড় ভাই রফিকুল ইসলাম থাকেন। অন্য বাড়িটিতে থাকেন দৃষ্টিপ্রতিবন্ধী চার ভাই-বোন। সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধাও তারা পেয়ে থাকেন। তবে সেসব সহায়তা ও বড় ভাইয়ের সহযোগিতার ওপর নির্ভর করেই তাদের জীবন কাটছে।


স্থানীয়রা জানান, চার ভাই-বোন দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্যে বসবাস করছেন। জন্মগত প্রতিবন্ধকতার কারণে তাদের স্বাভাবিকভাবে কাজ করে আয় করার সুযোগ নেই। বাবা-মা হারানোর পর তাদের জীবন আরও কঠিন হয়ে পড়ে। বড় ভাই নিজের সামর্থ্য অনুযায়ী তাদের দেখাশোনা করলেও পরিবারের আর্থিক সংকট রয়েছে। এমন পরিস্থিতিতে মোশারফ হোসেন এমপি তাদের বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্যদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তিনি চার ভাই-বোনের সঙ্গে কথা বলেন এবং তাদের জীবনযাপনের বিষয়ে খোঁজখবর নেন। পরে তাদের জন্য খাদ্যসামগ্রী তুলে দেন এবং প্রয়োজনের সময় পাশে থাকার আশ্বাস দেন।


এ সময় নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমনসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com