নন্দীগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের দাফন সম্পন্ন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:১২
নন্দীগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের দাফন সম্পন্ন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের দামরুল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় দিকে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় দিকে মরহুমের নিজ গ্রাম দামরুলে তাকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।


এর আগে মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনকে শেষ বারের মত শ্রদ্ধা জানিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com