বগুড়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৫
বগুড়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
বগুড়া প্রতি‌নি‌ধি
প্রিন্ট অঅ-অ+

বগুড়ার সোনাতলায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে পুুলিশ। বুধবার (১৬ সে‌প্টেম্বর) সকালে উপজেলার ভেলুরপাড়া-কলেজ স্টেশন সড়কের লোহাগাড়া নয়াপাড়া এলাকার ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।


স্থানীয়দে‌র বরাত দি‌য়ে তি‌নি ব‌লেন, স্থানীয় লোকজন ডোবার মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ‌কে খবর দেয়। প‌রে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও সুরতহাল প্রতিবেদন ক‌রে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।



তি‌নি ব‌লেন, নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com