
সাভারে ঝটিকা মিছিল করে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের আট কর্মীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।
আটককৃত আট ছাত্রলীগ কর্মী হলো ফিরোজ মিয়া, মাসুম, ইসমাইল হোসেন, রিয়াদ, সোয়াদ, জিন্নাত, তামিম শিকদার ও সাকিন ইসলাম।
পুলিশ জানায়, দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বিপিএটিসির সামনে মিছিল বের করেন নিষিদ্ধ সংগঠন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ। এসময় গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে তাৎক্ষনিকভাবে সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিত্বে সাভারের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আরও পাঁচজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ব্যানার ও বিষ্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
এবিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির ওসি সাইদুল ইসলাম বলেন, আটককৃদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
আগামীকাল তাদের আদালতে প্রেরণ করা হবে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]