
“ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন, সুস্থ থাকুন” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা পুলিশ, রাজশাহীর আয়োজনে পুলিশ লাইন্স, রাজশাহীতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ।
সকালে পুলিশ লাইন্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে ডিআইজি মহোদয় নিজে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। জমে থাকা পানি অপসারণ ও মশার প্রজননস্থল ধ্বংস করতে পারলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এজন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]