
লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে ও লক্ষ্মীপুর পৌরসভার সহযোগীতায় এ কর্মসূচি শুরু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের নেতৃত্বে শহরের ঝুমুর এলাকার বিভিন্ন পয়েন্টে ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন করা হয়।
লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক সম্রাট খীসার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক ও জেলা সিভিল সার্জন বাহারুল আলম প্রমুখ।
জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান বলেন, মহামারী ছড়িয়ে পড়লে তার কোন ওষুধ নেই। এর থেকে বাঁচতে হলে পরিস্কার পরিচ্ছনতাই একমাত্র অবলম্বন। আমাদের চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রেখে মহামারী প্রতিরোধ করতে হবে।
বিবার্তা/সুমন দাস/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]