
গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন হায়দরাবাদ পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুজন জমাদ্দার (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) পুলিশ জানায়, পূবাইল থানার হায়দরাবাদ পশ্চিমপাড়া এলাকা থেকে সুজন জমাদ্দারকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতার সুজন জমাদ্দার হায়দরাবাদ পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা রতন জমাদ্দার এর ছেলে ।
পূবাইল থানার ওসি আতিকুর রহমান এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে জব্দকৃত আলামতসহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]