
ঢাকার ধামরাইয়ে একটি অটো চার্জিং পয়েন্টে নৈশপ্রহরীকে পিস্তল ঠেকিয়ে হাত-পা বেঁধে ৪টি অটোরিকশা ও ৬টি ব্যাটারি ডাকাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর রাতে ধামরাই-কালামপুর আঞ্চলিক সড়কের গোয়ালদি এলাকার ‘বিল্লাল অটো চার্জিং পয়েন্টে এ ঘটনা ঘটে। লুণ্ঠিত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা বলে জানা গেছে।
ভুক্তভোগী নৈশপ্রহরী মজিবুর রহমান জানান, রাত ৩টা থেকে সাড়ে ৩টার দিকে ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল চার্জিং পয়েন্টের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তাকে পিস্তল ও ছুরির মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। ডাকাতরা চার্জিং পয়েন্টে থাকা ৪টি অটোরিকশা এবং ৬টি অটোরিকশার ব্যাটারি লুটে নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, সকালে গোয়ালদি এলাকার বিল্লাল অটো চার্জিং পয়েন্টে ডাকাতির খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]