রাজশাহীতে জন্মাষ্টমীর শোভাযাত্রায় বৃষ্টিতে ভিজে যোগ দিলেন রাসিক প্রশাসক রিটন
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৪
রাজশাহীতে জন্মাষ্টমীর শোভাযাত্রায় বৃষ্টিতে ভিজে যোগ দিলেন রাসিক প্রশাসক রিটন
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর কমিটির উদ্যোগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।


শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান।


র‌্যালি চলাকালে বৃষ্টি শুরু হলে বৃষ্টিতে ভিজেই তিনি শোভাযাত্রায় অংশ নেন। এতে নেতাকর্মী ও অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সংগঠনের মহানগর সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু, সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী নানা শ্রেণি-পেশার মানুষ। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com