সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭
সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নাটোরের সিংড়ায় বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আট জনের মাঝে নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।


বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সিংড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সুবিধাভোগীদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।চেক বিতরণ করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিঠুন কুন্ডু এবং ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসাইন মাস্টার।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) মিঠুন কুন্ডু বলেন, মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮ জনের মাঝে মোট ১ লাখ ২০ হাজারটাকা বিতরণ করা হয়েছে।


বিবার্তা/রাজু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com