বগুড়ায় বিকল ট্রাকে অজ্ঞাত যানবাহনের ধাক্কা, নিহত ২
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪
বগুড়ায় বিকল ট্রাকে অজ্ঞাত যানবাহনের ধাক্কা, নিহত ২
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে বিকল হয়ে পড়া একটি ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের সজোর ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার মহিপুর এলাকায় এই ঘটনা ঘটে।


নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলার ইসলামপুর হরিগাড়ী এলাকার বাসিন্দা মামুন হোসেন ও হানজালা।


স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে ঢাকা-রংপুর মহাসড়কের মহিপুর এলাকায় ঢাকাগামী একটি কাঠবোঝাই ট্রাক বিকল হয়ে পড়ে। এ সময় তিন ব্যক্তি ট্রাকটি মেরামতের কাজ করছিলেন। একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে একটি অজ্ঞাত যান তাদের সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়াও আহত ব্যক্তি চিকিৎসাধীন।


ফায়ার সার্ভিস শেরপুর স্টেশনের কর্মকর্তা নুরুল ইসলাম জানান, ট্রাক মেরামতের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com