বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সেজেছে রাজশাহী মহানগরী
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ২১:১৯
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সেজেছে রাজশাহী মহানগরী
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

আগামীকাল ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দলীয় কার্যালয়, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনবহুল এলাকায় ব্যাপক সাজসজ্জা করা হয়েছে। এতে নগরী জুড়ে এখন সাজ সাজ রব বিরাজ করছে।


সরেজমিনে দেখা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কদ্বীপে ব্যানার ও ফেস্টুন স্থাপন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন জনবহুল স্থানে স্থাপন করা হয়েছে ওভারহেড বিলবোর্ড ও ব্যানার। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে স্থাপন করা হয়েছে এলইডি ডিসপ্লে।


এসব এলইডি ডিসপ্লেতে বিএনপির ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাফল্যের চিত্র তুলে ধরা হচ্ছে। এতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে এবং নগরীতে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।


বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। বিকাল ৪টায় নগরীর বাটার মোড় থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হবে। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাজনক সময়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করা হবে।


এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে।


তিনি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক,) মোড়, সড়কদ্বীপ ও জনবহুল এলাকা ব্যানার-ফেস্টুন, বিলবোর্ড ও এলইডি ডিসপ্লেতে সজ্জিত করা হয়েছে। এতে বিএনপির গৌরব,ঐতিহ্য,) সংগ্রাম এবং গৌরবোজ্জ্বল সাফল্যের পথচলা এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com