পুলিশের অভিযানে উদ্ধারকৃত গরু নিজেদের দাবি করলো আটক সুজিতের স্ত্রী
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ২০:৪৮
পুলিশের অভিযানে উদ্ধারকৃত গরু নিজেদের দাবি করলো আটক সুজিতের স্ত্রী
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নাটোরের সিংড়া উপজেলায় হাট তাজপুর এলাকায় পুলিশের অভিযানে উদ্ধারকৃত ৫টি গরু নিজেদের দাবি করেছেন চোরাই গরু মামলায় আটক আসামী সুজিতের স্ত্রী পপি রানী হালদার।


রবিবার (৩০ আগস্ট) সিংড়ায় সংবাদ সম্মেলনে এই দাবি জানান।


সংবাদ সম্মেলনে পপি রানী জানান, গত ১১ জুলাই রানী নগর থানায় গোনা দিঘীর এলাকায় খোকন সরদারের মামলায় ২২ জুলাই রাতে পুলিশ আমাদের বাড়িতে এসে আমার স্বামীকে আটক
করে। এসময় আমাদের গোয়ালের ৬টির মধ্যে ৫টি গরু নিয়ে যায়। ১টি গরু রেখে যায়।


পপি রানী বলেন, মামলায় ৩টি গরু উল্লেখ রয়েছে অথচ আমাদের ৫টি গরু নিয়েছে। আমরা গরু গুলো স্থানীয়ভাবে ক্রয় করেছি। ৩/৪ বছর থেকে আমরা গরু পালন করে থাকি। আমার স্বামী
অপরাধ করলে তার বিচার হোক, কিন্তু গরুর কি অপরাধ। আমাদের উপর অন্যায় করা হয়েছে। কোনো তদন্ত ছাড়া গরু থানায় রাখা হয়েছে। সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।


স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন বলেন, আমরা তো দেখে আসছি ৩/৪ বছর থেকে সুজিতের স্ত্রী গরু পালন করে আসছে। আর তাদের গোয়ালের গরু গুলো চোরাই গরু না।


প্রাণী সম্পদ অফিস থেকে তাদের ফেস্টুন দেয়া ছিলো। বিষয়টি সঠিক ভাবে তদন্ত করে প্রকৃত মালিককে গরু দেয়া উচিত।


প্রাণী সম্পদ কমকর্তা তাসরিফুল ইসলাম জানান, এ বিষয়ে আমাদের কাছে কোনে তদন্ত প্রতিবেদন চাওয়া হয়নি। তদন্ত আসলে সঠিক ভাবে যাচাই বাছাই করা হবে।


সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ বিষয়টি মুলত রানীনগর থানার মামলার তদন্ত বিষয়।


এটা আমাদের এখতিয়ারে পড়ে না। শুধুমাত্র আসামির বাসা সিংড়া উপজেলায়।


উল্লেখ্য: গত ১১ জুলাই তিনটি গরু চুরির ঘটনায় খোকন সরদার নামে একজন রানীনগর থানায় মামলা দায়ের করে। ঐ মামলায় সিংড়া উপজেলার হাট তাজপুর গ্রামের সুজিতকে আটক
এবং তার বাড়ি থেকে ৫টি গরু উদ্ধার করে করা হয়।


বিবার্তা/রাজু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com