সিংড়ায় চায়না দুয়ারী জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১৬:৪৪
সিংড়ায় চায়না দুয়ারী জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে দুপুরে নাটোর জেলা এনএসআই এর তথ্যের ভিত্তিতে ও প্রত্যক্ষ অংশগ্রহণে সিংড়া পৌরসভার নিংগইন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।


পরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিশাত আনজুম এর উপস্থিতিতে উপজেলা মৎস্য বিভাগের সহায়তায় অভিযানে প্রায় ২ লাখ টাকার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরবর্তীতেজব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়।


এ সময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন।


বিবার্তা/রাজু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com