নিজের সন্তানের মতো শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলুন : এমপি মোশারফ
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ২৩:৪১
নিজের সন্তানের মতো শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলুন : এমপি মোশারফ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এডিপির অর্থায়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বর্ষণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন এমপি।


এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের নিজের সন্তান মনে করে তাদের শিক্ষা দিতে হবে এবং যত্ন নিতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে বিদ্যালয়ের পরিবেশও সুন্দর ও আনন্দময় করতে হবে। তিনি আরও বলেন, শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের শিক্ষায় গড়ে তুলতে হবে।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস পারভীন, মহেশচন্দ্র দেবনাথ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, বিএনপি নেতা আব্দুল হাকিম, উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদসহ শিক্ষক-শিক্ষার্থীরা। স্কুল ব্যাগ বিতরণ শেষে আলহাজ্ব মোশারফ হোসেন বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com