নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে রাসিক প্রশাসকের অভিনন্দন
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১৫:৫১
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে রাসিক প্রশাসকের অভিনন্দন
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।


বৃহস্পতিবার (২০ আগস্ট) এক অভিনন্দন বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।


অভিনন্দন বার্তায় রাসিক প্রশাসক বলেন, নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রজ্ঞা, অভিজ্ঞতা, দেশপ্রেম এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারের মাধ্যমে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর এই নতুন দায়িত্বে দেশ ও জনগণের কল্যাণে তিনি নিষ্ঠা, বিচক্ষণতা ও দূরদর্শিতার সঙ্গে দায়িত্ব পালন করবেন, এটাই আমাদের প্রত্যাশা।


তিনি আরও বলেন, মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, শান্তি ও সমৃদ্ধি আরও সুদৃঢ় হবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আরও শক্তিশালী হবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি।


বার্তার শেষে প্রশাসক রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে বলেন, মহান আল্লাহ তাঁকে সুস্থতা,দীর্ঘায়ু ও সফলতা দান করুন এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর দায়িত্ব পালনের পথকে সহজ ও সমৃদ্ধ করুন।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com