আরএমপি কমিশনারের কঠোর নির্দেশ
‘রাজশাহীর ১২ থানা হবে জিরো কমপ্লেইন ইউনিট’
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১৩:১১
‘রাজশাহীর ১২ থানা হবে জিরো কমপ্লেইন ইউনিট’
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ১২টি থানাকে ‘জিরো কমপ্লেইন ইউনিট’ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।


বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জুলাই মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।


সভায় মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জুলাই মাসের অপরাধচিত্র ও অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় মামলা রুজু, দ্রুত তদন্ত নিষ্পত্তি, নির্ভুল পুলিশ রিপোর্ট দাখিল, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও আসামি গ্রেপ্তার এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নের ওপর বিস্তারিত আলোচনা হয়।


পুলিশ কমিশনার বলেন,পুলিশি সেবা নিতে এসে কোনো নাগরিক যাতে হয়রানির শিকার না হন,তা শতভাগ নিশ্চিত করতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স সেবায় স্বচ্ছতা ও দ্রুততা আনতে এবং বিনা অনুমতিতে কোনো পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত না থাকার বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেন তিনি।


যানজট ও অবৈধ যানে কঠোরতা
নগরীতে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে হাইড্রোলিক হর্নের ব্যবহার সম্পূর্ণ বন্ধে কার্যকর অভিযানের নির্দেশ দেন। অনুমোদনহীন শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি, ট্রাক্টর, নছিমন, করিমনসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধে আইনানুগ ব্যবস্থা এবং অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনার নির্দেশও দেন তিনি।


মহানগরীর সকল আবাসিক হোটেলে নজরদারি বাড়িয়ে জুয়ার আসর বন্ধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে বিট পুলিশিং জোরদার করে প্রতিটি ঘরে আইনি সহায়তা পৌঁছে দেওয়া এবং জনগণের সঙ্গে পুলিশের সম্পৃক্ততা বাড়ানোর ওপর জোর দেন কমিশনার।


আইজিপি’র প্রতিশ্রুতি অনুযায়ী জিডি ও ইউডি মামলা দ্রুত নিষ্পত্তি এবং সেবাপ্রত্যাশীদের সঙ্গে জনবান্ধব ও আন্তরিক আচরণ নিশ্চিত করারও নির্দেশ দেন তিনি।


সভায় আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার,সকল উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও ১২ থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com