বিদায়ী রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে আরএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ২০:১২
বিদায়ী রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে আরএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এর বদলিজনিত বিদায় উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।


বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাৎকালে আরএমপি পুলিশ কমিশনার বিদায়ী বিভাগীয় কমিশনারকে সম্মাননা স্মারক প্রদান করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি বিভাগীয় কমিশনারের ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিজীবনের সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।


এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, রাজশাহী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ রাজশাহী রেঞ্জ ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com