সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১৩:১৬
সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।


মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাটধারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- পিকআপ চালক রেজওয়ান হোসেন ও পিকআপে থাকা অন্য ব্যক্তি সাদ্দাম হোসেন।


হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাটধারী বাজার এলাকায় শাহজাদপুরগামী একটি পিকআপের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা সাদ্দাম হোসেন নামে একজন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় স্থানীয়রা গুরুতর আহত পিকআপ চালক রেজওয়ান হোসেনকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


পুলিশ আরও জানায়, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ঘাতক ট্রাকটি আটক করে পুলিশ। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।


এদিকে, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ সময়মতো ঘটনাস্থলে না আসার অভিযোগ তুলে নিহতের মরদেহ সড়কে রেখে মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এতে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সলঙ্গা থানা পুলিশের অনুরোধে অবরোধ প্রত্যাহার করেন স্থানীয়রা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com