রাসিকে প্রথমবার ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েটের ১৮ শিক্ষার্থী
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১৭:৪৮
রাসিকে প্রথমবার ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েটের ১৮ শিক্ষার্থী
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

রাজশাহী সিটি কর্পোরেশনে (রাসিক) প্রথমবারের মতো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ১৮ শিক্ষার্থীদের ইন্টার্নশিপ করার সুযোগ দিয়েছে প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।


এ উপলক্ষে আজ সোমবার (১৭ আগস্ট) সকালে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এক ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।


অনুষ্ঠানে বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম,রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. রবিউল ইসলাম সরকার,তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের,তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা।


প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ সম্পদ। একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা থাকা তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই রুয়েটের শিক্ষার্থীদের রাজশাহী সিটি কর্পোরেশনে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা সিটি কর্পোরেশনের কর্মপরিবেশ, প্রকৌশল কার্যক্রম ও নগর উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।


তিনি আরও বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন শুধু নগরবাসীকে সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান নয়; তরুণ প্রজন্মের জ্ঞান, দক্ষতা ও কর্মদক্ষতা বিকাশেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রুয়েট ও রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি করা হবে।


অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, রাজশাহীকে কীভাবে আরও আধুনিক, সুন্দর ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা যায়, সে লক্ষ্যেই কাজ করতে হবে। বিশ্ব দরবারে রাজশাহীকে আরও পরিচিত করে তুলতে সকলের সহযোগিতায় রাজশাহীকে আরও সবুজ, ফুলের নগরী,স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে চান তিনি।


এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার কথা উল্লেখ করে বলেন,এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ, কৃষকদের ঋণ মওকুফ, ইমাম-মোয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com