
বগুড়ার নন্দীগ্রামে গাঁজা ও ইয়াবা সেবন-সংরক্ষন এবং শান্তি শৃংখলা ভঙ্গের অভিযোগে তিন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) বিকেলে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার নন্দীগ্রাম বাসষ্ট্যান্ড সংলগ্ন নতুন বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা সেবন-সংরক্ষণ এবং শান্তি শৃংখলা ভঙ্গের অভিযোগে তিনজনকে আটক করে। এসময় তাদের নিকট থেকে ২শ গ্রাম গাঁজা ও পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে অভিযুক্তদের স্বীকারোক্তি এবং উপস্থিত সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- নন্দীগ্রাম পৌর এলাকার পূর্বপাড়ার শাহ আলম (৬৫), তার স্ত্রী মোছা. মিনকা (৪৫) ও নওগাঁ জেলার আত্রই উপজেলার মাড়িয়া গ্রামের আলমগীর হোসেন (২৫)।
আদলতের রায়ে শাহ আলমকে ১শ টাকা অর্থ দণ্ড ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড, মিনকাকে ১শ টাকা অর্থ দণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও আলমগীর হোসেনকে ১শ টাকা অর্থ দণ্ড ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপ-পরিদর্শক শামীমা আক্তার।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]