জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে রাজশাহীতে পোনা অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‍্যালি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ২১:৩০
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে রাজশাহীতে পোনা অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‍্যালি
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’-প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে ‘জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উদযাপিত হয়েছে।


এ উপলক্ষে রবিবার (১৬ আগস্ট) বেলা ১১টা ৩০মিনিটে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, রাজশাহীর উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।


জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন কালেক্টরেট পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনামাছ অবমুক্ত করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।


এছাড়াও জেলা প্রশাসন,মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com