নন্দীগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ২০:৫৬
নন্দীগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

‘রুপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।


এ উপলক্ষে উপজেলা মৎস্য পক্ষ উদযাপন কমিটির আয়োজনে রবিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার।


পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নন্দীগ্রাম উপজেলা স্টাফ কোয়ার্টার পুকুর এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাসের সভাপতিত্বে এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, যুব উন্নয়ন কর্মকর্তা সুশান্ত কুমার ঘোষ, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আকতার হোসেন দুলাল, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, সাংবাদিক এনামুল হক আপেল ও মামুন আহমেদ প্রমুখ।


অনুষ্ঠানে উপজেলার প্রায় শতাধিক মৎস্য চাষি অংশগ্রহণ করেন। এ সময় মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় উপজেলার সেরা তিনজন মৎস্য চাষীকে সম্মাননা প্রদান করা হয়।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com