সিংড়ায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১৩:৪৩
সিংড়ায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের ন্যায় নাটোরের সিংড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


রবিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদের প্রশাসনিক আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন এর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. তাশরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেকচেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন প্রমুখ।


অনুষ্ঠানে সফল মৎস্যচাষী ৩ জনকে ক্রেস্ট প্রদান করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত
করেন অনুষ্ঠানের অতিথিরা।


বিবার্তা/রাজু /এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com