​দেশকে পরনির্ভরশীল হতে দিবো না : প্রতিমন্ত্রী পুতুল
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০১:৪৯
​দেশকে পরনির্ভরশীল হতে দিবো না : প্রতিমন্ত্রী পুতুল
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এমপি বলেন, দেশ পরনির্ভরশীল হতে দিবো না। দেশকে গড়ে তুলতে কাজ করছে সরকার। মাদক, সন্ত্রাস, দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে আমরা সচেষ্ট। বিগত মাফিয়া সরকার দেশের সম্পদ লুটপাট করেছে। অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে। যার দায় আমাদের উপর এসে পড়েছে। একটা বিধ্বস্ত রাষ্ট্র গঠন করতে আমাদের আবর্জনা পরিষ্কার করতে হচ্ছে।


শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় নাটোরের সিংড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।


উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নাটোর -৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল সহ আরো অনেকে।


বিবার্তা/রাজু /এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com