রাজশাহীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১৮:১৩
রাজশাহীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

রাজশাহী মহানগরীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, গাঁজা, মাদক বিক্রির নগদ অর্থ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।


শনিবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে আরএমপি'র বিশেষ মাদকবিরোধী টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকার রেললাইনের পার্শ্বে অভিযান পরিচালনা করে।


অভিযানে গ্রেফতারকৃতরা হলো- রাজপাড়া থানার দাশপুকুর বউ বাজার গ্রামের মো: সাজ্জাদের ছেলে মো. শাকিল হোসেন (৩০) এবং একই থানার বহরমপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে মো. মাহাবুব হোসেন (২৮)।


পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ৫ হাজার ৪১০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।


এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে আরএমপি।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com