
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে সাংগঠনিক ভাবে গতিশালী করার লক্ষ্যে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা যুবদল ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বগুড়া জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, সর্বশেষ ২০২১ সালে শফিউল আলম সুমনকে আহ্বায়ক, আব্দুর রউফ রুবেলকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও আরিফুল ইসলাম মজনু কে যুগ্ম-আহ্বায়ক করে উপজেলা যুবদল আহ্বায়ক কমিটি গঠণ করা হয়। একই সময়ে গোলাম রব্বানীকে আহ্বায়ক ও মেহেদী হাসান শাহীনকে যুগ্ম আহ্বায়ক করে পৌর যুবদলেন কমিটি ঘোষণা করা হয়।
পরর্বতীতে ২০২২ সালে শফিউল আলম সুমন নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক ভাবে গতিশালী করার লক্ষ্যে নন্দীগ্রাম উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা যুবদলের বিলুপ্ত কমিটির যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু বলেন, যুবদলকে সাংগঠনিক ভাবে গতিশালী করার লক্ষ্যে নন্দীগ্রাম উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বগুড়া জেলা কমিটি। সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশালী করার লক্ষ্যেই জেলা যুবদল এ সিদ্ধান্ত নিয়েছে।
বিবার্তা/মনির/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]