নন্দীগ্রামে পরিচ্ছন্নতা অভিযান ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১৯:৩৯
নন্দীগ্রামে পরিচ্ছন্নতা অভিযান ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং পৌর এলাকার উন্নয়ন কার্যক্রম জোরদারে বগুড়ার নন্দীগ্রামে জনসচেতনতামূলক র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন কার্যক্রম ও আরসিসি রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেছেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন এমপি।


রবিবার (৫ জুলাই) বিকেলে নন্দীগ্রাম পৌরসভার আয়োজনে পৌর চত্বর থেকে আলহাজ্ব মোশারফ হোসেন এমপির নেতৃত্বে একটি জনসচেতনতামূলক র‌্যালি বের হয়। র‌্যালি শেষে ফগার মেশিনের মাধ্যমে পৌর এলাকায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।


পরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাঝগ্রামে আব্দুল করিম সরদারের বাড়ি থেকে আব্দুল মোমিন সরদারের বাড়ি পর্যন্ত ৩২ লাখ ৩২ হাজার ৯৮১ টাকা ব্যয়ে ১৬০ মিটার আরসিসি রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেন এমপি মোশারফ হোসেন।


এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা প্রকৌশলী নূর নবী খান, নন্দীগ্রাম পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার প্রমুখ উপস্থিত ছিলেন।


এর আগে সংসদ সদস্য মোশারফ হোসেন নন্দীগ্রাম ২০ শয্যা হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালের সার্বিক সেবার খোঁজখবর নেন।



বিবার্তা/মনিরুজ্জামান/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com