
নাটোরের সিংড়ায় রাতাল ব্যাকপাড়া পুকুরের পানিতে ডুবে রহমত (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় কয়াখাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল।
শনিবার (৪ জুলাই ) দুপুর ২টায় রাতাল গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রহমত ওই গ্রামের গোলাম হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পার্শ্ববর্তী নিজেদের একটি ছোট পুকুরে গোসল করতে যায় শিশু রহমত। সে পুকুরের পানিতে ডুবে যায়। ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।
পরে মৃত্যু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। সিংড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বিবার্তা/রাজু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]