
রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১২ বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ মো. সুমন রেজা (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে গোদাগাড়ী থানার দেওপাড়া ইউনিয়নের চাপাল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
রাজশাহী জেলা ডিবির এসআই মো. আশাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৪টা ৫ মিনিট থেকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের চাপাল মোড়ে চেকপোস্ট বসানো হয়। ভোর ৫টা ১০ মিনিটে খবর আসে, এক ব্যক্তি মোটরসাইকেলে করে অবৈধ মাদক পরিবহন করছে। এরপর ভোর ৫টা ২০ মিনিটে অভিযান চালিয়ে ৫টা ৩০ মিনিটে সুমন রেজাকে আটক করা হয়।
এসময় তার কালো-লাল রঙের পালসার মোটরসাইকেলের ক্যারিয়ারে ঝোলানো সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১২ বোতল SEAGRAM'S ROYAL STAG SUPERIOR WHISKY উদ্ধার করা হয়। প্রতিটি বোতল ৭৫০ মিলি এবং ভারতে তৈরি। ঘটনাস্থল ছিল চাপাল মোড়ে মহাসড়কের উত্তর পাশে এনামুলের ধানের আড়তের সামনের পাকা রাস্তা।
গ্রেফতার সুমন রেজা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার গাংগরামপুর গ্রামের টিপু সুলতানের ছেলে। জিজ্ঞাসাবাদে সে মাদক পরিবহনের কথা স্বীকার করেছে।
পুলিশ জানায়, সুমন রেজার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী জেলা ও আরএমপি, রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মাদক চক্রের সঙ্গে জড়িত।
এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
রাজশাহী জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/মোস্তাফিজুর/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]