
রাজশাহী দুর্গাপুর উপজেলার আলীপুরে অবৈধভাবে তিনফসলি জমির টপসয়েল কেটে পুকুর খননের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১ জুলাই) নওপাড়া ইউনিয়নের আলীপুর এলাকায় অভিযান চালানো হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত ৩টি এস্কেভেটর যান্ত্রিকভাবে অকেজো করা হয়েছে। একইসাথে ঘটনাস্থলে থাকা ৬টি ব্যাটারি নিষ্ক্রিয় করা হয়। প্রশাসন জানায়, পরিবহনের সুযোগ না থাকায় ঘটনাস্থলেই সরঞ্জামগুলো অকেজো করা হয়েছে।
আগেও অভিযান, তবুও খনন প্রশাসন সূত্রে জানা গেছে, এর আগেও গত ২৪ জুন ২০২৬ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করে এস্কেভেটর নিষ্ক্রিয় করা হয়েছিল। কিন্তু দুর্বৃত্তরা আবারও একই স্থানে অবৈধ খনন কার্যক্রম শুরু করে।
এ ঘটনায় দুর্গাপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]