
রাজশাহীর পবা থেকে ১০৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
সোমবার (২৯ জুন) দুপুর ৩টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার পবা থানাধীন মদনহাটি এলাকায়চেকপোস্ট চলাকালে একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে আরোহীকে থামানো হয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। তারা হলেন।
মো. মেহেদী হাসান লিটন (৩৫) ও মো. খোরশেদ আলম (৪০)। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা পরিবহনের কথা স্বীকার করে। নিজ হাতে প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকায়িত নীল জিপার ব্যাগ বের করে দেয়। নীল জিপার ব্যাগের ভেতরে মোট ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীর নিকট বিক্রি করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পবা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]