
সরকারের “ওয়ান চাইল্ড,ওয়ান ট্রি” কর্মসূচির অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের লেইস প্রকল্পপের আওতায় সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি পলিত হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার (২৯ জুন) দুপুরে নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর।
এসময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রশিদ আকন্দ, সহকারী শিক্ষক মেহেদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু ও স্বেচ্ছাসেবকদল নেতা শিপনসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/মনিরুজ্জামান/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]