গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১৯:৪৫
গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের গুরুদাসপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ জুন) বেলা ১১টায় পৌর মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।


বাজেটে ‘ক’ শ্রেণীর গুরুদাসপুর পৌরসভায় মোট আয় ধরা হয়েছে ৪৪ কোটি ২ লাখ ৯৫ হাজার টাকা। এর মধ্যে রাজস্ব খাতে ৭ কোটি ২৭ লাখ ৭০ হাজার টাকা ও উন্নয়ন খাত থেকে ৩৬ কোটি ৭৫ লাখ ২৫ হাজার টাকা আয় ধরা হয়েছে।


এতে মোট ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ১১ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ৯৫ লাখ ৭০ হাজার টাকা। প্রস্তাবিত বাজেটে উবৃত্ত থাকবে ৯১ লাখ ৩০ হাজার ২০০ টাকা।


পৌর প্রশাসক ফাহমিদা আফরোজের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট আলোচনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী শেখ, উপজেলা বিএনপির সাবেক সহ সম্পাদক প্রভাষক মাহমুদুজ্জামান সোহাগ, জামায়াতের জেলা সুরা সদস্য আব্দুল খালেক মোল্লা, উপজেলা আমির অধ্যাপক আব্দুল আলিম, পৌর আমির আলমগীর হোসেন প্রমুখ।


বাজেট আলোচনায় বক্তারা অবকাঠামো উন্নয়নে স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ, রাস্তা নির্মাণ ও সংস্কার, পয়:নিষ্কাশন ব্যবস্থা, ড্রেন নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, পর্যাপ্ত সড়ক বাতি ও সিসি ক্যামেরা স্থাপন, যানজট নিরসন, বিনোদন কেন্দ্র স্থাপন, নদী তীর দখল মুক্ত করে সৌন্দর্য্য বর্ধন ও ফুটপাত নির্মাণ, পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষ নজর দেবার দাবি জানান।


বিবার্তা/জনি পারভেজ/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com