জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রাজশাহীতে উদ্বোধন
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১৮:০৬
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রাজশাহীতে উদ্বোধন
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


রবিবার (২৮ জুন) সকাল ৮টায় নগর ভবনে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।


উদ্বোধনকালে প্রশাসক নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।


রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় মহানগরীতে এবার সর্বমোট ৬৬ হাজার ৩৯৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সি ৯ হাজার ১১৩ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সি ৫৭ হাজার ২৮২ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।


৩০টি ওয়ার্ডে মোট ৩৮৪টি কেন্দ্রে আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন চলাকালীন ওয়ার্ড কার্যালয়ে রাত ৮টা পর্যন্ত এই সেবা চালু থাকবে, কর্মসূচি সফল করতে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি ৭৬৮ জন স্বেচ্ছাসেবী মাঠে কাজ করছেন।


উল্লেখ্য, শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে প্রতি বছর জাতীয়ভাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করা হয়।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com