সিংড়ায় ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০১:৪১
সিংড়ায় ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
​সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়ায় শেরকোল ইউনিয়নের নীলচরা পুঠিমারী গ্রামের এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


নিহত মনজিল (৬০) ওই গ্রামের মৃত কেফাতুল্লার ছেলে।


​শনিবার (২৭ জুন) ভোররাতে উপজেলার নীলচরা পুঠিমারী গ্রামের বিলের মধ্যে এ ঘটনা ঘটে।


​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে শুক্রবার মনজিল বাড়ির পাশে বিলের মধ্যে যান। সেখানে আমগাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।


​সকালে স্থানীয় লোকজন গাছের সাথে তার মরদেহ ঝুলতে দেখে সিংড়া থানা পুলিশকে খবর দেয়।


সংবাদ পেয়ে সিংড়া থানা পুলিশ লাশের উদ্ধার করে।


​সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/রাজু /এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com