পাবনায় মন্দিরের দানবাক্স ভেঙে চুরি, সিসিটিভির সূত্রে চোর গ্রেফতার
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১০:৫৭
পাবনায় মন্দিরের দানবাক্স ভেঙে চুরি, সিসিটিভির সূত্রে চোর গ্রেফতার
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনার হেমায়েতপুর এলাকায় শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনায় এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া টাকার একটি অংশও উদ্ধার করা হয়েছে।


শুক্রবার (২৬ জুন) ভোর আনুমানিক ৪টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি কৌশলে মন্দিরে প্রবেশ করে ভক্তদের দানকৃত দানবাক্স ভেঙে ভেতরে থাকা সব টাকা চুরি করে পালিয়ে যায়।


ঘটনার খবর পেয়ে পাবনা থানার অধীন হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. রাজিব হাসানের নেতৃত্বে একটি দল তদন্ত শুরু করে। মন্দিরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরকে শনাক্ত করা হয়।


শনাক্ত হওয়া ব্যক্তি মো. মৃদুল (২৫)। তিনি হেমায়েতপুরের বুদেরহাট এলাকার আবদুল মান্নানের ছেলে।


পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পাবনা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া টাকার কিছু অংশ উদ্ধার করা হয়।


অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চুরি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পাবনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/পলাশ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com