সিংড়া পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ১৭:০৭
সিংড়া পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।


শুক্রবার (২৬ জুন) সকাল ১১টায় পৌর কনফারেন্স রুমে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত ।


মোট ২৭ কোটি ৫৫ লাখ হাজার ৫ হাজার ৩১০ টাকা ৪৯ পয়সা বাজেট ঘোষণা করা হয়।


বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৪৭ লাখ ৬ হাজার ৫০০ টাকা এবং সমাপনী স্থিতি রাখা হয়েছে ৪৫ লাখ ২৮ হাজার ৮১০ টাকা ৪৯ পয়সা।


বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন- পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন,পৌর নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম খান, হিসাবরক্ষণ কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন সাখা উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টু আরও অনেকে।


বিবার্তা/রাজু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com