রাজশাহীতে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০১:১৬
রাজশাহীতে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৫ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইসকাফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।


গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন মহিষবাথান এলাকার শাহজামানের ছেলে মো. বেলাল হোসেন সুইট (৩৮)।


ডিবি সূত্রে জানা যায়, গত ২৪ জুন বিকেল ৫টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানার কাদিরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন হিসেবে বেলাল হোসেন সুইটকে আটক করে ডিবি পুলিশ।


পরে তার কাছে থাকা একটি নীল রঙের শপিং ব্যাগ তল্লাশি করে ৩৫ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইসকাফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত লাল-কালো রঙের ১২৫ সিসি মোটরসাইকেলটি জব্দ করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়। এছাড়া উদ্ধারকৃত ইসকাফ সিরাপ বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল বলেও সে স্বীকার করেছে।


পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃত বেলাল হোসেন সুইটের বিরুদ্ধে রাজপাড়া থানায় পূর্বে একটি ফৌজদারি মামলা রয়েছে।


এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মহানগর এলাকায় তাদের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


বিবার্তা/লিটন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com