রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ২০:৫২
রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজশাহী মহানগরীতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে মহানগরব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগর বিএনপি।


মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। একই সময়ে রাজশাহী মহানগর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও দলটির শীর্ষ নেতারা অবস্থান করেন।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুঈদুর রহমান মঈদ, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান মহনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এছাড়াও মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে অবস্থান কর্মসূচি পালন করেন।


কর্মসূচি চলাকালে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন দলীয় শৃঙ্খলা বজায় রাখা, সাংগঠনিক নির্দেশনা মেনে চলা এবং প্রচলিত আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


তারা বলেন, জননিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের সর্বোচ্চ সংযম ও দায়িত্বশীলতা প্রদর্শন করা প্রয়োজন।


বিবার্তা/মোস্তাফিজুর/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com