রাজশাহীতে মাদকসহ কারবারি গ্রেফতার
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১৯:৪৭
রাজশাহীতে মাদকসহ কারবারি গ্রেফতার
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী মহানগরীতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। অভিযানে তার কাছ থেকে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটের পাশাপাশি মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।


আরএমপি সূত্রে জানা গেছে, পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় গঠিত বিশেষ মাদক দমন টিম গত ২২ জুন দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে মহানগরীর এয়ারপোর্ট থানার মাঝিগ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় মো. রাজু আহম্মেদ নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি মাঝিগ্রাম এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে।


পরে গ্রেফতারকৃত রাজুর দেহ তল্লাশি করে ৩১ পিস ট্যাপেন্টাডল ও ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ১০ হাজার ২৯৫ টাকা জব্দ করা হয়েছে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে।


এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আরএমপি জানিয়েছে, মহানগরীকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/মোস্তাফিজুর/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com