রাজশাহীতে ছেলের হাতে বাবা খুন
প্রকাশ : ২২ জুন ২০২৬, ২১:১৯
রাজশাহীতে ছেলের হাতে বাবা খুন
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীতে ছেলে রাকিবুর করিমের লাঠির আঘাতে বাবা রেজাউলের (৬৫) মৃত্যু হয়েছে।


সোমবার (২২ জুন) সকালে মহানগরীর মেহেরচন্ডি কলাইতলা পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক।


মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান সত্যতা জানান।


তিনি বলেন, রাকিবুর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। পড়াশোনা শেষ করে তিনি চাকরির প্রস্তুুতি নিচ্ছিলেন। পারিবারিক কলহের জেরে তার লাঠির আঘাতে বাবা যান। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।


শিক্ষকের সঙ্গে প্রায়ই তার স্ত্রী আঞ্জুয়ারা বেগমের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হতো। সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রাকিবুর মায়ের পক্ষ নেন। এ সময় উত্তেজিত হয়ে বাঁশের লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করেন। ঘটনার পর রাকিবুর মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে চলে যান।


পরিবারের সদস্যরা দ্রুত রেজাউলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিবার্ত/লিটন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com