
নারী ও শিশুর প্রতি প্রযুক্তি-সুবিধাপ্রাপ্ত লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
সোমবার (২২ জুন) ও মঙ্গলবার (২৩ জুন) অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালাটি পাবনা শহরের পুলিশ লাইন সংলগ্ন আব্দুল হামিদ রোডের পিসিসিএস বাজার অ্যান্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালায় নারী ও শিশুর প্রতি অনলাইন ও সাইবার সহিংসতা প্রতিরোধ, ডিজিটাল নিরাপত্তা, ভুক্তভোগীদের সহায়তা প্রদান এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পাবনা বার অ্যাসোসিয়েশন ও ব্লাস্ট পাবনা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আলমগীর হোসেন।
কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন সংশ্লিষ্ট আয়োজক প্রতিনিধিরা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট সায়মা সুলতানা, স্টাফ ল’ইয়ার, ব্লাস্ট পাবনা ইউনিট।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মো. রফিকুল ইসলাম, সহকারী পরিচালক (MIS and MEAL), ব্লাস্ট। তিনি প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতার বিভিন্ন ধরন, এর প্রভাব, প্রতিকার এবং ভুক্তভোগীদের জন্য বিদ্যমান সহায়তা ব্যবস্থার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে নারী ও শিশুর বিরুদ্ধে অনলাইন হয়রানি, সাইবার বুলিং, ব্যক্তিগত তথ্যের অপব্যবহারসহ নানা ধরনের সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণ নারী ও শিশুর নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সিএসও সদস্য এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।
বিবার্তা/পলাশ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]