
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হুজরাপুর রেলবাগান এলাকায় পরিচালিত টাস্কফোর্সের বিশেষ মাদকবিরোধী অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ মোসা. সেলিনা বেগম (৬৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সেলিনা বেগমের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার শয়নকক্ষের ওয়ারড্রবের একটি ড্রয়ার থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১ গ্রাম হেরোইন এবং ১০০ গ্রাম গাঁজা। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৩৮ হাজার ৪০০ টাকা।
অভিযান শেষে উদ্ধারকৃত আলামত জব্দ করে সেলিনা বেগমকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/মোস্তাফিজুর/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]