
‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন এমপি।
পরে উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মোশারফ হোসেন এমপি বলেন, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তিনি আরও কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর ফল চাষে আরও উৎসাহিত করতে হবে।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার ও সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কুরবান আলী, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরুন্নবী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম, শাহারুল ইসলাম, নাজমুল হোসেন, শাহাদত হোসেন, সোহেল রানা, সুজন কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিবার্তা/মনিরুজ্জামান/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]