রাজশাহীতে বনলতা সাহিত্য পরিষদের মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ২৩:০৪
রাজশাহীতে বনলতা সাহিত্য পরিষদের মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর পদ্মা গার্ডেনের কফি হাউসে অনুষ্ঠিত হলো বনলতা সাহিত্য পরিষদ, রাজশাহীর মাসিক সাহিত্য আসর। শেখড় উঁচুয়ে সুজনশীল আগামীর পথে, তোলে আছি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আসরে স্থানীয় কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।


শুক্রবার (১৯ জুন) ত্রৈমাসিক বনলতার গৌরবময় ৩৬ বছর (১৯৯১-২০২৬) পূর্তি উপলক্ষে এ মাসিক আসরের আয়োজন করে বনলতা সাহিত্য পরিষদ। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি দীর্ঘ তিন যুগেরও বেশি সময় ধরে রাজশাহীর সাহিত্য-সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।


অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, স্বরচিত পাঠ, গল্প পাঠ ও সাহিত্য আলোচনা অনুষ্ঠিত হয়। নবীন ও প্রবীণ সাহিত্যিকদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে কফি হাউস প্রাঙ্গণ। বক্তারা বাংলা সাহিত্যের ঐতিহ্য, বর্তমান প্রেক্ষাপট এবং আগামীর সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।


সংগঠনের সভাপতি বলেন,সৃজনশীলতার চর্চা অব্যাহত রাখতেই আমাদের এই নিয়মিত আসর। নতুন প্রজন্মকে সাহিত্যের মূলধারার সঙ্গে যুক্ত করাই আমাদের লক্ষ্য।


বনলতা সাহিত্য পরিষদ প্রতি মাসেই এ ধরনের সাহিত্য আসরের আয়োজন করে থাকে। আগামী আসরে আরও বেশি তরুণ লেখককে সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও জানান আয়োজকরা।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com