রাজশাহীতে ইয়াবা-হেরোইনসহ দুজন গ্রেফতার
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ২১:৪৭
রাজশাহীতে ইয়াবা-হেরোইনসহ দুজন গ্রেফতার
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে আরএমপির দুটি পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একজন পালিয়ে যায়।


আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় শাহমখদুম থানা ও কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি পৃথক দুটি অভিযান পরিচালনা করে।


প্রথম অভিযান, ১৬ জুন রাত আনুমানিক ১১টার দিকে শাহমখদুম থানার পবা নতুনপাড়ার বনলতা আবাসিক এলাকার ১ নম্বর রোডে অভিযান চালিয়ে মো. রাসেল আলীকে গ্রেফতার করা হয়। তিনি পবা নতুনপাড়া এলাকার মো. আবুল হোসেনের ছেলে।


দ্বিতীয় অভিযান, ১৭ জুন দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় মো. মাহাবুব হাসান ওরফে কালুকে গ্রেফতার করা হলেও মোছা. লাকী কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত কালু রাজপাড়া থানার রাজপাড়া এলাকার মো. মুকুল হোসেনের ছেলে। পলাতক লাকী কাশিয়াডাঙ্গা থানার উত্তর গুড়িপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের মেয়ে ও রাহুলের স্ত্রী।



গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে মোট ৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।



গ্রেফতারকৃত মাহাবুব হাসান ওরফে কালুর বিরুদ্ধে আরএমপির রাজপাড়া থানায় একটি মাদক মামলা চলমান রয়েছে। পলাতক আসামি লাকীর বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় ৫টি মাদক মামলাসহ পেনাল কোডে একটি মামলা বিচারাধীন।


এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


বিবার্তা/মোস্তাফিজুর/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com