
নাটোরের সিংড়া উপজেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে তামাকের ক্ষতিকর প্রভাব ও জনস্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তামিঠুন কুণ্ড, কসমস-এর নির্বাহী পরিচালক মেহেরাজ মালা, উপজেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা প্রমুখ।
বিবার্তা/রাজু /এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]